1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ০৩ নভেম্বর।

মানিকগঞ্জে যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় মহিলা সংস্থা এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়্রজনে মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জনসচেতনতামমুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, নারী ও শিশুদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহের কুফল এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :