সাটুরিয়া প্রতিনিধি, ২২ নভেম্বর।
মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে।
রোববার দুপুরে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের সারের দোকানের এই অনাকঙ্খিত ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম দরগ্রাম এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স দোকানের সামনে লাইনের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিক্রিয় করা হচ্ছিল। আর সার নিতে আসা কৃষকদের সংখ্যা ছিল অনেক বেশি। তবে কৃষকদের তুলনায় সারের পরিমাণ ছিল অনেক কম। সারের অপেক্ষায় থাকা কৃষকদের লাইন শেষ হওয়ার আগেই সার শেষ হয়ে যায়। পরবর্তীতে সার শেষ হয়ে যাওয়ার বিষয়টি লাইনে দাড়িয়ে থাকা কৃষকদের জানান এবং এতে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকার কৃষকরা ক্ষিপ্ত হয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামকে কিল-ঘুষি ও ছাপ্পড় মারেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম পরিস্থিতি শান্ত করেন।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, সারের চাহিদা মেটাতে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে। অতিরিক্ত সার বরাদ্দ পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব ইউনিয়নে তা বণ্টন করা হবে। একই সঙ্গে কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জানানো হয়েছে।
Leave a Reply