নিজস্ব প্রতিবেদক, ২২ নভেম্বর।
মানিকগঞ্জ সদর উপজেলায় বিদ্যালয়ের সামনে দাড়িয়ে থাকার ভূইয়া পরিবাহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত মধ্যরাতের সদর উপজেলার গড়পাড়া নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের পাশে দাড়িয়ে থাকা ওই যাত্রীবাহী এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে দিয়ে স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয় এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের মালিক আবু জাফর জানান,যান্ত্রিক ত্রুটি ও বাসের চালক না থাকায় প্রায় ৫দিন ধরে গড়পাড়া নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে বাসটি দাড় করিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে শনিবার দিবাগত মধ্যরাতে যাত্রীবাহী বাসটি আগুনে পড়ে যায়। তবে বাসে কোন যাত্রী ছিলনা।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরাজ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,অগ্নিকাণ্ডের ঘটনায় বাস মালিকের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে অগ্নিকানণ্ডের সূত্রপাত হয়েছে, সেটি বলতে পারেনি তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এঘটনায় কে বা কারা জড়িত, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply