নিজস্ব প্রতিবেদক, ২২ নভেম্বর।
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রী উর্মি আক্তার (২২) কে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী সজিব হোসেনের বিরুদ্ধে।
শনিবার দিবাগত সন্ধ্যারাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বালিয়াখোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মি আক্তার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বালিয়াখোড়া এলাকার সিরাজ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী সবিজ হোসেন ও স্ত্রী উর্মির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শনিবার রাত তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং নিজে (সবিজ হোসেন) ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে সবিজ হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এবিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের স্বামী পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply