নিজস্ব প্রতিবেদক, ১১ নভেম্বর।
শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে মানিকগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে মানিকগঞ্জ সমন্বিত সরকারি অফিস ভবনের দ্বিতীয় তলার হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাহউদ্দিন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,
প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ইসলামী সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মাঝে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ জাগ্রত হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।
Leave a Reply