1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয় জয়ী খাদ্যে ভেজাল প্রতিরোধে যুগোপযোগী কঠোর আইন করা হবে-খাদ্যমন্ত্রী রিতা। সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মানবেন্দ্র বালো মানিকগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন আমেরিকায় অভিজ্ঞতায় কৃষ্ণপুরবাসীর সেবা করতে চান লাভলু মিয়া ড্রেনেজ ব্যবস্থা বিকল, ঘিওরে জনজীবনে ভোগান্তি ঘিওরে মাছ ধরতে গিয়ে স্টোক! পানিতে ডুবে যুবকের মৃত্যু মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদ গ্রেফতার মৌসুমের শুরুতেই সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয় জয়ী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ১৯ নভেম্বর।

মানিকগঞ্জে মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর উদ্বোধনী খেলায় শিবালয় উপজেলা দল ট্রাইব্রেকারে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। উদ্বোধনী খেলায় শিবালয় উপজেলা দল এবং সাটুরিয়া উপজেলা দল অংশ নেয়। এতে নির্ধারিত সময়ে গোলশূন্য খেলা শেষ হয়। পরে ট্রাইব্রেকারে শিবালয় উপজেলা ২-৪ গোলে সাটুরিয়া উপজেলা দলকে পরাজিত করে।

বাবা হারুনার রশিদ খানের স্মৃতি স্মরণে এই টুর্নামেন্টের আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে নিয়মিত খেলাধূলার চর্চা থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া সাঈদ, ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা প্রমুখ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও মানিকগঞ্জ পৌরসভাসহ মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :