নিজস্ব প্রতিবেদক, ২০ নভেম্বর।
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খোকন মিয়া ওরফে আব্দুল আজিজ (৩৯) কে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভার বেউথা মালেক অটোপার্টস দোকানের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করেন।
আটককৃত খোকন মিয়া ওরফে আব্দুল আজিজ পৌরসভার পশ্চিম দাশড়া (ছাগল হাটা) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা। এবিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা পক্রিয়াধীন।
Leave a Reply