নিজস্ব প্রতিবেদক, ৯ নভেম্বর।
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় তারা তাঁকে এই ফুলেল শুভেচছা জানান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে অক্টোবর মাসের জন্য তিনি শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ি জেলা প্রশাসক আফরোজা পারভীন ও তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
উল্লেখ্য, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে প্রথম এবং সারাদেশের ৬৪টি জেলার মধ্যে সপ্তম স্থান অধিকার করেছেন।
Leave a Reply