নিজস্ব প্রতিবেদক, ১০ নভেম্বর।
আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকগঞ্জে অনলাইন মিডিয়া- এনপিবি’র প্রতম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটির মানিকগঞ্জ প্রতিনিধি দীপক সূত্রধর।
অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনাজমুল ও আশরাফুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কাবুল উদ্দিন খান, যুগ্ম সম্পাদক রিপন আনছারী, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সহ-সাধারন সম্পাদক জাহিদুল হক চন্দন, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল মোমিন ও এনপিবি’র মানিকগঞ্জ প্রতিনিধি দীপক সূত্রধর।
আলোচনাসভা শেষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply