1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

প্রয়াত কৃষকদল নেতা আবু ইউসুফের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬০১ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার প্রয়াত কৃষকদল নেতা আবু ইউসুফের স্মরণে কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) শিবালয় ইউনিয়নের উত্তর কাশাদহ কবরস্থানে তাঁর কবর জিয়ারত করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শিবালয় উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে নেতৃত্ব দেন উলাইল ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান, সাবেক মানিকগঞ্জ জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, শিবালয় উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিবালয় উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মো. আনিসুর রহমান আনিস।

এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আ. জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে প্রয়াত আবু ইউসুফের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :