1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

ঈসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে  বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

ঈসরায়েলের চলমান আগ্রাসন ও ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ ও স্থানীয় ছাত্রজনতার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল)  বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে এক প্রতিবাদ সভায় পরিণত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদরউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মো: অহিদুল ইসলাম, মো: শাহ আলম সাগর এবং মো: আজাদ হোসেন। তাঁরা বলেন, “ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা মানবতার চরম লঙ্ঘন। জাতিসংঘসহ বিশ্ব বিবেককে এ বিষয়ে আরো দৃঢ় অবস্থান নিতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন দাউদ ইব্রাহিম, সাবেক সহ-সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রদল; নাহিদুল ইসলাম নাহিদ, যুগ্ম আহবায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন; এবং মো: জামিল আহমেদ, সভাপতি, বাংলাদেশ ছাত্রশিবির।

বক্তারা বলেন, “পৃথিবীর কোনো প্রান্তেই আগ্রাসনের জায়গা নেই। নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে কেউ টিকে থাকতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে এই আগ্রাসন বন্ধ করতে হবে।”

সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :