1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ৩০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে শিমুলিয়া ইউনিয়নের ইন্তাজগঞ্জ বাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় ওজনে কারচুপি, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধ শনাক্ত করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

এস.এম ফয়েজ উদ্দিন জানান, রমজান মাসে সাধারণ জনগণ যেন ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্যপণ্য ক্রয় করতে পারেন, তা নিশ্চিত করতেই এই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :