ডেস্ক রিপোর্ট
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং নিশ্চিত করতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা না থাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অপরাধে ছয় ব্যবসায়ীকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply