1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিবালয়ে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে দ্রুত মেরামতের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কের ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এসব জায়গায় লাল পতাকা দিয়ে সতর্ক সংকেত দেওয়া হয়েছে, যাতে পথচারী ও যানবাহন চালকরা সতর্ক থাকতে পারেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যেই সড়কগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি, নতুন করে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত হলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, “বর্ষার আগে সড়ক মেরামত জরুরি, যাতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। পর্যায়ক্রমে উপজেলার সব রাস্তা মেরামত ও সংস্কার করা হবে।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে তারা চান, শুধু সাময়িক সংস্কার নয়, টেকসই সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা নেওয়া হোক।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :