মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নে অবস্থিত তিনটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) উথলী হাসপাতালের বিপরীতে অবস্থিত আল মদিনা ফার্মেসি, ডে নাইট ফার্মেসি ও ডেইলি ফার্মেসি–তে অভিযান চালিয়ে জরিমানা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন। ঔষধ ও কসমেটিক আইন ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন জানান, এসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির জন্য রাখা হয়েছিল, পাশাপাশি ভ্যাকসিন সংরক্ষণে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply