1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

ভুয়া ডিবি পুলিশ সেজে ৮০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮০ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে ৮০ লাখ টাকা মূল্যের ৬০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মো. নুর নবী ওরফে নুহু নবী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার শিকার স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারী উসমান (৪২) গত ২১ অক্টোবর শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের ভিত্তিতে পুলিশ ১৬ ফেব্রুয়ারি (রবিবার) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন পুরাতন বাস্তপুর এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মো. নুর নবীকে গ্রেপ্তার করে। তিনি গোলাম মোস্তফার ছেলে।

তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সুমন চক্রবর্তী জানান, ছিনতাইয়ে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া স্বর্ণ উদ্ধারের জন্য অভিযান চলছে।

ভুক্তভোগী উসমান মানিকগঞ্জের সিংগাইর থানাধীন গোবিন্দল জামটি বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারী। ১৮ অক্টোবর সকালে চুয়াডাঙ্গার একটি জুয়েলার্সে ৬০ ভরি স্বর্ণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি মানিকগঞ্জ থেকে সিএনজিযোগে রওনা দেন।

এ সময় অভিযুক্ত মো. নুর নবী একাধিকবার তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং উথুলী বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। সেখানে পৌঁছালে নুর নবী তাকে ভাই ভাই হোটেলে খাওয়ানোর পর রিকশায় তুলে দেন।

পথে বোয়ালী বড় ব্রিজের কাছে পৌঁছালে তিনজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে উসমানের পথরোধ করে। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা স্বর্ণ অবৈধ দাবি করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে জোরপূর্বক ৬০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে আরিচার দিকে পালিয়ে যায়।

ভয়ে কিংকর্তব্যবিমূঢ় উসমান ঘটনার বিস্তারিত তার মালিককে জানান। পরিবারের পরামর্শে তিনি শিবালয় থানায় অভিযোগ দায়ের করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুন জানান, আসামিকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সোমবার ভোররাতে শিবালয় থানায় আনা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :