1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

পদ্মা নদীতে যৌথ অভিযানে ৪ জন আটক, মোবাইল কোর্টে জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার  পদ্মা নদীতে যৌথ অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শিবালয় থানাধীন পদ্মা নদীর কিলো ০৫ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিবালয় থানার এসআই (নি:) মোঃ হাবিব আল নোমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত অভিযানে আটকরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বড়ইচাড়া এলাকার ওহাব প্রামানিকের ছেলে মোঃ তুষার হোসেন (১৯)।  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বেপারীপাড়া এলাকার হানিফ সরদারের ছেলে মোঃ মানিক সরদার (৩৫), সেকান্দারের ছেলে  মোঃ ফরিদ (৪৭) ও একই এলাকার ছলিম মোল্লার ছেলে মোঃ রশিদ মোল্লা (৪০)।

আটক ব্যক্তিরা পদ্মা নদীতে জনসাধারণের জন্য বিরক্তিকর কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানের পর তাদের শিবালয় থানায় নিয়ে আসা হয়। পরে অফিসার ইনচার্জের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন  মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে ১৮৬০ সালের পেনাল কোডের ২৯১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা প্রদান করলে তাদের স্বাক্ষীগণের উপস্থিতিতে মোঃ মিজানুর রহমানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শিবালয় থানার অফিসার ইনচার্জ এ. আর.এম আল-মামুন বলেন, “আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। জনসাধারণের বিরক্তির কারণ হয়ে দাঁড়ানো যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।”

অভিযানের ফলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, পদ্মা নদীতে প্রায়ই কিছু মানুষ বিরক্তিকর কার্যকলাপে লিপ্ত হয়, যা নৌযাত্রী ও সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :