1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক পেলেন এ আর এম আল-মামুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক পেলেন শিবালয় থানার ওসি এ আর এম আল-মামুন। তার দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি মানিকগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, এ আর এম আল-মামুন ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর শিবালয় থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, সামাজিক অপরাধ প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন।

এই অর্জন প্রসঙ্গে এ আর এম আল-মামুন বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো শিবালয় থানার টিমওয়ার্কের ফল। আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ওসি আল-মামুনের নেতৃত্বে থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। অপরাধ কমে যাওয়ার পাশাপাশি, পুলিশ ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

শিবালয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আল-মামুনের এই অর্জন মানিকগঞ্জ জেলা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার নেতৃত্বে শিবালয় থানা আরও জনবান্ধব ও আধুনিক সেবা প্রদানের দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :