1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিবালয় থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেবিল হান্ট”-এর অংশ হিসেবে শিবালয় উপজেলার তিনজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, হাজী মোহাম্মদ মুক্তার হোসেন (৭৬) – শিবালয় উপজেলার উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি মৃত গোকুল শেখের ছেলে ও কাতরাসিন গ্রামের বাসিন্দা।মোহাম্মদ আবুল হোসেন (৬০) – উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি মৃত আনসার আলী সরকার ওরফে রাজু সরকারের ছেলে। তার গ্রামের বাড়ি কাতরাসিন, শিবালয়, মানিকগঞ্জ।মোহাম্মদ খালি মোহাম্মদ আসলাম উদ্দিন (৪৭) – শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি মৃত ইসলাম মন্ডলের ছেলে ও ছোট বোয়ালি গ্রামের বাসিন্দা।

শিবালয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে। অভিযানটি এলাকার সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় রাজনৈতিক ও সাধারণ জনগণের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে পুলিশের এই উদ্যোগকে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়েছে।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এ.আর.এম আল- মামুন জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। প্রয়োজনে আরও অভিযানের মাধ্যমে অপরাধ দমনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :