1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

মাইটিভির সাংবাদিক বাদলের উপর সন্ত্রাসী হামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মাইটিভি প্রতিনিধি সাংবাদিক বাদল হোসাইনের (৩৮) ওপর সন্ত্রাসী হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদল হোসাইন সিংগাইর থানায় এ একটি লিখিত অভিযোগ জমা দেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চারিগ্রাম-বালিয়াডাঙ্গী-সাহরাইল সড়কের ঘাসেরটেক ইটসলিং রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক বাদল হোসাইন মাইটিভির সিংগাইর প্রতিনিধি এবং সাংবাদিক ইলিয়াস হোসেন সম্পাদিত বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ। সে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত শাহজাহান মৃধার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক বাদল হোসাইন অফিস শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সহযোগী আসিফকে (২৬) উপজেলার চারিগ্রাম চার রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভের নেতৃত্বে মুন্নাসহ (৩০)অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল মদ্যপাবস্থায় তার ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় তার গাড়ি ভাংচুরসহ ব্যবহৃত ক্যামেরা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসহ শারীরিকভাবে মারধরের শিকার হন সাংবাদিক বাদল হোসাইন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিক বাদল হোসাইনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সেটা মিমাংসার চেষ্টা চলছে।

এব্যাপারে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :