স্টাফ রিপোর্টার, ০১ জানুয়ারি।
মানিকগঞ্জে ব্যক্তি উদ্যোগে প্রতিবন্ধী ও শীতার্ত অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান এলাকার বিশিষ্ঠ সাংবাদিক কাবুল উদ্দিন খান ও পৌরসভার সেওতাসহ বিভিন্ন এলাকায় ১২শ প্রতিবন্ধী ও শীতার্ত অসহায়-দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রবাসী মো.জাহিদ হোসেন।
এসময় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কাবুল উদ্দিন খান, গাজী ওয়াজেদ আলম, সাংবাদিক রাশেদুল ইসলাম, কামরুদ্দিন রেজা, বিশিষ্ট সমাজ সেবক মো.আনোয়ার হোসেন খান মাসুদ ও মো.মোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বলেন মানুষের কল্যানে কিছু করতে পারলে ভালো লাগে। আমার সাধ্যমতো হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তীব্র শীতের কারণে সদর উপজেলার মূলজান, গড়পাড়া ও সেওতাসহ আটটি এলাকারতিবন্ধী ও শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
Leave a Reply