1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

জনগনের সমূস্যা দূরিকরণে সরকারি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন ইউএনও নাছরিন আক্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়েছেন

একেএম মহিউদ্দিন,বিশেষ প্রতিনিধি।

জনগনের সমূস্যা দূরিকরনে ও অসহায় হতদরিদ্র গরীব অসহায় মানুষের পাশে সব সময় সরকারি কর্মকর্তারা আছেন এবং তাদের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পৌর প্রশাসক ও ইউএনও নাসরিন আক্তার।

নোয়াখালীর সোনাইমুড় পৌরসভা কার্যালয়ের সামনে ওএমএস এর খাদ্যবান্ধব কর্মসূচির (চাউল) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

নাসরিন আক্তার বলেছেন,৫ই আগস্ট স্বৈরাচার পতনের পর নোয়াখালী অঞ্চলে বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী সময়ে বর্তমান সরকার এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা জনগনের পাশে দাড়িয়েছেন তাদের ঘরবাড়ি ও রাস্তাঘাট মেরামতে সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আরও বলেন,বর্তমান সরকার রাস্ট্র সংস্কারের পাশাপাশি দেশের উন্নয়ন ও সমূস্যা দূরীকরণে কাজ করে যাচ্ছেন তার সাথে থাকতে পেরে আমরা আনন্দিত। একই সাথে বন্যা পরবর্তীতে আমরা যে রাস্তা পরিদর্শনে যাই মনেহয় সেই রাস্তায় সংস্কার করা দরকার, উপজেলার অধিকাংশ রাস্তায় এখন বেহাল দশা। সোনাইমুড়ীতে সরকারি সহায়তা বাড়ানোর জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আহবান জানান তিনি।

এসময় প্রকৌশলী সাইফুল আজিম, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :