1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

রায়পুরায় মামলার পরও বৃদ্ধার বাড়িতে হামলা লুটপাট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়েছেন

শফিকুল ইসলাম, রায়পুরা। ২৭ ডিসেম্বর।

দুর্বৃত্তদের দাবিকৃত চাঁদা না দেয়ায় নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকার আব্দুল মোতালিবের স্ত্রী ফরিদা ইয়াসমিনকে তিন মাস ধরে বাড়ি ছাড়া বলে অভিযোগ করেছেন।

তবে এসব বিষয়ে মামলার পর বৃদ্ধার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অলিপুরা ইউনিয়নের সদস্য কাজল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগীর ফরিদা ইয়াসমিন।

এরপর হামলা ও লুটপাটের প্রতিকার ও জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থার দাবীতে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলন করে তিনি জানান, দীর্ঘ তিন মাস যাবৎ আমার পরিবারের সদস্যরা নিরীহ প্রকৃতি লোক বলেই ইউপি সদস্য কাজল মিয়ার প্রভাবে জোরপূর্বক ৪টি অলিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত এবং কৃষি ব্যাংকে চেক নিয়া যায়। এছাড়া সন্ত্রাসীবাহিনী দিয়ে আমার ঘরের মালামাল সহ ফলাদি গাছ কেটে নিয়ে যাইবে বলে হুমকি দেয়। এরপর বিষয়টি রায়পুরা থানা ও বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদী জেলাকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার পরিবারের সকল সদস্যকে উদ্ধার করেন। পরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে একটি মামলা করি এবং মামলার পর স্থানীয় ইউপি সদস্য কাজল মিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার বিকালে আমার বসতবাড়িতে ভাংচুর দরজা জানালা, ইট ও মূল্যবান মালামাল লুটপাট করে।

এছাড়া আমার ফসলি জমি ও পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিবে এবং আকাশি,কাঠাল,আম ও মেহগনি গাছ ৬০/৭০ টি কেটে নিবে বলে হুমকি দেয়। এলাকায় বিভিন্ন মানুষের কাছে বলাবলি করে আমাকে ও আমার স্বামীকে খুন করবে বলে হুমকি দেয়। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা আতংকের মধ্যে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। উক্ত ঘটনার বিষয়ে এলাকাবাসী জানলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এবিষয়ে ইউপি সদস্য কাজল মিয়া জানান,আমি একজন জনপ্রতিনিধি ফরিদা ইয়াসমিনের বড় ছেলের নিকট থেকে মানুষ অনেক টাকা পাওনা। জনপ্রতিনিধি হিসেবে এই সমস্যা সমাধানের লক্ষ্য আমি প্রচেষ্টা চালাচ্ছি।

রায়পুরা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান,এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :