1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

একাধিক পুরুষের সাথে পরকীয়ায় গৃহবধুকে হত্যা পরকীয়া প্রেমিক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৬৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর।

মানিকগঞ্জের সিংগাইরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা মামলায় প্রেমিক মাদ্রাসা শিক্ষক মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার সভার এলাকা থেকে সিংগাইর থানা পুলিশের একটি তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ৩১ বছরের মাহদী হাসান কিশোরগঞ্জের কুরিয়ারচর থানার কৌতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

নিহত গৃহবধু তানিয়া আক্তার সিংগাইরের বায়লা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী।

পুলিশ জানান,স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহবধু তানিয়া আক্তারের সাথে মোবাইলের মাধ্যমে মাদ্রাসা শিক্ষক মাহদী হাসান বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু গৃহবধু তানিয়া আক্তার মাহদী হাসান ছাড়ার একাধিক পুরুষের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিষয়টি জানতে পেরে গৃহবধু তানিয়াকে শাসন ও নিষেধ করেন মাহদী হাসান। এরপরও মাহদী হাসানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গৃহবধু তানিয়া একাধিক পুরুষের সাথে সম্পর্ক জালিয়ে যায়। পরে মাহদী হাসান ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে তানিয়া আক্তারের সাথে দেখা করতে কেক নিয়ে মাহদী হাসান তানিয়ার শ্বশুড় বাড়ি যায়। পরে কৌশলে গৃহবধু তানিয়াকে বাড়ির বাথরুমের কাছে নিয়ে যায় এবং সেখানে তানিয়াকে মারধর করে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় মাহদী হাসান। পরে এঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদি হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মো.বশির আহমেদ জানান,ঘটনার পর থানা পুলিশ হত্যায় জড়িতকে গ্রেফতার করতে চেষ্টা করতে থাকে। এরপর তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত মাহদী হাসানকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেফতারের পর পুলিশকে গৃহবধু তানিয়া আক্তারকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে বলেও পুলিশ সুপার জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :