স্টাফ রিপোর্টার,২১ নভেম্বর।
মানিকগঞ্জে প্রাণ-বৈচিত্র্য কৃষি প্রতিবেশ চর্চায় নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ এবং দেশীয় খাদ্য শস্য উৎপাদনের উপকরণ প্রদর্শিত হয়েছে।
বুধবার দুপুরে বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষক-কৃষাণী ও কৃষি কাজের সাথে জড়িত কৃষি অফিসারসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দেশীয় খাদ্য শস্য উৎপাদনের উপকরণ প্রদর্শিত হয়।
এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবীআহ-নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম সামিউল আলম, প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ^াস,সদস্য সচিব শাহানুর ইসলাম ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন,মানুষসহ প্রত্যেক প্রাণীর জন্য আমাদের নিরাপদ খাদ্য গ্রহণের ব্যবস্থা করতে হবে। শুধু মানুষের কথা চিন্তা করলে হবেনা। কারন আমরা যে জমিতে খাদ্য উৎপাদন করি, সে জমিতে অসংখ্য উপকারী কিটপতঙ্গ বসবাস করে। সেসব উপকারী কিটপতঙ্গ কৃষককে বিভিন্নভাবে উপকার করে থাকে। সুতরাং পরিবেশ ও প্রাণ-বৈচিত্র্য কৃষি প্রতিবেশ চর্চায় নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply