স্টাফ রিপোর্টার, ১৪ নভেম্বর।
মানিকগঞ্জের হরিরামপুরে গৃহবধু নাজমা বেগম হত্যা মামলার আসামী রফিক মিয়া (৫২) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডও প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক লিয়াকত আলী মোল্লা আসামীর উপস্থিতিতে এই দন্ড প্রদান করেন।
নিহত নাজমা বেগমের বাড়ি হরিরামপুরের সরফদিনগর এলাকায়।
দন্ডিত রফিক মিয়া হরিরামপুরের সরফদিনগর এলাকার শফিক মিয়ার ছেলে।
এজহারপত্রে জানা যায়,পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৪ জুন সকালে বাড়ির অদূরে ক্ষেতে মরিচ তুলতে যাওয়ার সময় গৃহবধু নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে প্রতিবেশি রফিক মিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগমের মৃত্যু হয়। পরে এঘটনায় ৭ জুন নিহতের ছেলে বাদি হয়ে রফিক মিয়াকে আাসমী করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করলে থানা পুলিশ রফিক মিয়াকে গ্রেফতার করেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও হরিরামপুর থানার এস.আই আরিফ উল্লাহ তদন্ত শেষে ২০২১ সালের ৬ জুলাই রফিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে চাজশিট দালিখ করেন। মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং ১৮জনের স্বাক্ষগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামী রফিক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডও প্রদান করেন।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি নূরতাজ আলম বাহার সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামী পক্ষের আইনজীবী রেজা ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
Leave a Reply