1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

যমুনায় অবৈধ বালু উত্তোলনে ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়েছেন

স্টাফ রিপোটার, ১২ নভেম্বর।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে কাটার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায় সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(১২ নভেম্বর) উপজেলার চর শিবালয় এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।

অর্থদন্ডে দন্ডিতরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার হানিফ মল্লিকের ছেলে সাইদুল ইসলাম (৩৭), সফিকুল ইসলামের ছেলে রুবেল আহামেদ(৩৫), ভোলার চরফ্যাশনের চর নলুয়া এলাকার মো: হান্নানের ছেলে মো:রাকিব চৌধুরী(২৬) ও নড়াইল জেলার লোহাগড়ার লাহড়ীরা এলাকার দাউদ মোল্লার ছেলে নূর মোহাম্মদ (৩৬)।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, চরশিবালয় এলাকায় যমুনা নদীতে কাটারের সাহায্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে অসাধু কিছু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু ব্যবসার সাথে সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। কাটার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে নদীর পারে সংরক্ষণ ও ক্রয় – বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের সাথে কেহ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে আরও জানান, তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :