1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংকের সবাইকে স্যার ডাকতে হবে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৭ নভেম্বর।

মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে ভাই ডাকায় সুব্রত সন্ন্যাসী নামের এক ব্যবসায়ী গ্রাহকের সাথে অসদাচরণ করে ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে।

গতকাল বুধবার দুপুরে হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজারকে ভাই সম্বোধন করায় সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে গ্রাহক সুব্রত সন্ন্যাসীকে ব্যাংক থেকে বের করে দেন।

ব্যাংকের ভিতরে গ্রাহকের সাথে অসদাচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরেছে। এতে ফলে ব্যাংকের গ্রাহকসহ হরিরামপুরবাসীদের মাঝে চলছে সমালোচনার ঝড়। তবে গ্রাহকের সাথে অসদাচরণ করার পর ব্যাংকের সেকেন্ড ম্যানেজারের পক্ষে সাফাই গাইলেন ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা।

ভিডিওতে আরও দেখা যায়,গ্রাহক সুব্রত সন্ন্যাসীর উপর রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলছে, আপনি এতো বার্গেনিং করছেন কেন? উনি (ম্যানেজার) আপনার কোন সম্পর্কের ভাই। এরপর সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ ভুক্তভোগী গ্রাহকের দিকে আঙ্গুল তুলে ধমক দিয়ে বলছেন,কথাবার্তা সাবধানে বলবেন। এসময় তাকে গ্রাহক আঙ্গুল নামিয়ে কথা বলতে বলা হলে,পরে আবুল কালাম আজাদ নিজের বসার চেয়ার থেকে দাড়িয়ে গ্রাহককে মারতে উদ্যত হয় এবং গ্রাহকের সাথে হাতাহাতির এক পর্যায়ে গ্রাহককে মোবাইল কেড়ে নিতে চান। পরে ভুক্তভোগীকে ধাক্কাতে ধাক্কাতে ব্যাংক থেকে বের করে দেন সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ।

ভুক্তভোগী গ্রাহক সুব্রত সন্ন্যাসী জানান,বুধবার দুপুরে চেকের মাধ্যমে টাকা তুলতে ব্যাংকে গেলে,ব্যাংকের লোকজন কিছুক্ষণ বসিয়ে রাখেন। এরপর তারা বৃহস্পতিবার টাকা তুলতে আসার জন্য বলেন। তখন আমি ব্যাংকের ম্যানেজার অদ্বৈত কুমার মৃধাকে সম্মানের সাথে বলি,ভাই কালকে কখন আসবো। ম্যানেজারকে ভাই বলার পর সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে উঠেন এবং স্যার বলে সন্মোধন করতে বলেন। এরপর সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদের কথা হয়। কথার এক পর্যায়ে তিনি রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে আমার সাথে অসদাচরণ করেন এবং আমার মোাইল ছিনিয়ে নিতে চায়। পরে সবার সামনে ধাক্কাতে ধাক্কাতে ব্যাংক থেকে আমাকে বের করে দেয় তিনি। পরে বিষয়টি ম্যানেজারকে জানাই কিন্তু তাকে কোন প্রতিকার পাই নাই।

এবিষয়ে অভিযুক্ত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ জানান,উনার স্যার বলতে অসুবিধাটা কোথায়,সবাই তো স্যার বলেই ডাকে। বিষয়টা সহজ করে দেখলেই হতো। এখন যদি তিলকে তাল করে,তাহলে আমার কিছু করার নেই।

তবে ব্যাংকের ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা জানান,ভাই সন্মোধন করার কোন বাধ্যবাধকতা নেই,তবে বিভিন্ন অফিসের প্রটোকল অনুযায়ী সবাই স্যার সন্মোধন করে থাকে।এটি নিয়ে আমিসেকেন্ড ম্যানেজারের সাথে কথা বলেছি,উনি বিষয়টি একটু মিস আন্ডারেস্টিং করেছে। সে নিয়ে আমার কাছে তিনি অনুতপ্ত শিকার করেছেন।তবে তাদের দুজনের সাথে পূর্বের কোন ঘটনার জেরে,এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :