স্টাফ রিপোর্টার, ০২ নভেম্বর।
নৌপথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের যাতায়াতের সহজ মাধ্যম মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথ। কিন্তু এই নৌপথের নাব্যতা সংকটের কারনে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে আরিচা ফেরি ঘাট এলাকায় বাড়ছে পণ্যবাহী যানবাহনের সংখ্যা।ভোগান্তিতে পড়েছেন জরুরী পণ্যবাহী যানবাহনের চালকেরা। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয় জানান, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে বড় ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হয়ে থাকে। কিন্তু সম্প্রতি যুমনা নদীতে পানি কমে যাওয়ায় নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এরফলে মাঝেমধ্যেই নদীর ডুবোচরে ফেরি আটকিয়ে যেতো। পরে ফেরি চলাচলের চ্যানেলে ড্রেজিং শুরু করা হয়। তারপরও ঝুকি নিয়ে কিছুদিন ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। কিন্তু এখন নদীতে পানির পরিমান করে যাওয়ায় এবং নাব্যতা সংকটের পরিমান বেশি হওয়ায় জানমালের নিরাপত্তায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
পণ্যবাহী ট্রাক চালক আব্দুল মান্নান জানান,নাটোরের পণ্য নিয়ে শুক্রবার সকালে আরিচা ফেরি ঘাটে পৌছাই। কিন্তু ঘাটে এসে শুনি!শুক্রবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে ফেরি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পাটুরিয়া ফেরি পারাপারের জন্য ট্রাক ঘাট এলাকা থেকে বের করি। আরিচা দিয়ে ফেরি পারাপার হলে,যাতায়াতে তাদের খরচ কম হয় বলেও আব্দুল মান্নান জানান।
আরেক ট্রাক চালক হাসেম আলী জানান,আরিচা ফেরি বন্ধ থাকায় আমাদের ভোগান্তি বেশি হয়। তারমধ্যে ঘাটে এসে যখন শুনি ফেরি বন্ধ তখন মেজাজ খারাপ বেশি হয়। কারন আবার যানজট ঠেলে পাটুরিয়ায় যেতে হবে। যেহেতু বেশ কয়েকদিন ধরেই নদীতে সমস্যা দেখা দিয়েছে। তখন কর্তৃপক্ষের উচিৎ ছিল,দ্রুত ড্রেজিং করা। তা-না হলে, আরিচার প্রবেশ মুখে কাউকে দিয়ে বলে দেওয়া, যে আরিচা ফেরি বন্ধ।
বিআইডব্লিউটিসি’র আরিচা ফেরি ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান,যমুনা নদীতে নাব্যতা সংকটের কারনে আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সাথে ফেরি চলাচলের চ্যানেলসহ আশপাশে ড্রেজিংয়ের কাজ চলমান আছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান,নাব্যতা সংকটের কারনে সম্প্রতি বেশ কয়েকদিন যমুনার ডুবোচরে ফেরি ধাক্কা খেয়েছে। তারপর নদীতে পানি কমে যাওয়ায় বর্তমানে নাব্যতা সংকট বেশি দেখা দিয়েছে। পরে গতকাল শুক্রবার রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নাব্যতা সংকট কেগে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
Leave a Reply