1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

এক ইমামতিতে দুইজনের জানাজা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৭৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৯ অক্টোবর।

মানিকগঞ্জ সদর উপজেলায় এক ইমামতিতে ইমান উদ্দিন (৭০) ও আব্দুর রহমান (৬০) নামের দুই ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান উচ্চ বিদ্যালয়ের মাঠে মূলজান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কদ্দুস এর ইমামতিতে তাদের জানাজার নামাজ ম্পন্ন হয়।

মৃত ব্যক্তিরা হলেন,মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান এলাকার ও অগ্রণী ব্যাংক মানিকগঞ্জ শাখার সাবেক হিসাবরক্ষক ইমান উদ্দিন এবং একই এলাকার ও জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

আব্দুর রহমানের ছেলে জয় জানান,প্রায় চার বছর আগে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা আব্দুর রহমান গুরুতর আহত হয়। এরপর থেকে বাড়িতে তার চিকিৎসা চলছিল। কিন্তু তার শারীরিক অবস্থার অবণতির এক পর্যায়ে বাবা দীর্ঘদিন অচেতন অবস্থায় বিছানায় পড়ে ছিলেন। এরপর গতকাল সোমবার রাতে বাড়িতেই তিনি মারা যান।

ইমান উদ্দিনের ফারুক হোসেন জানান,বয়সের কারনে এমনিতে কিছু শারীরিক সমস্যায় ভূগছিলেন বড় ভাই ইমান উদ্দিন। তবে শরীরে তেমন কোন বড় ধরনের অসুখ ছিলনা। কিন্তু হঠাৎ করে গতকাল সোমবার রাত ১০টার দিকে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হয় এবং তার কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই বড় ভাই মারা যান। এরপর সামাজিকভাকে আলোচনা করে এক ইমামতিতে তাদের দুজনের জানাজার নামাজ অনুষ্ঠিহ হয় এবং এক সাথে তাদেরকে মূলজান কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল করিম,দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ায়ম্যান মো.আকতার উদ্দিন আহমেদ রাজা,মুলজান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার আক্কাছ আলী,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো.কাবুল উদ্দিন খান ও জেলা যুবদল নেতা আনিছুর রহমান ফরহাদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :