1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলায় যুবলীগ নেতা আল আমিন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪২৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৪ অক্টোবর।

মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার সন্দেহভাজন আসামী যুবলীগ নেতা আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আল আমিন বেতিলা-মিতরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানান, সরকার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সকালে মানিকগঞ্জ শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগে ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এঘটনায় জেলা বিএনপির পক্ষে থেকে একটি দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর নামের সদর থানায় একটি মামলা করা হয়।

মানিকগঞ্জ সদর থানার এসআই মো.বাবুল মিয়া জানান, গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :