1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ইলিশ শিকারের অপরাধে ১৮জনকে কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৭ অক্টোবর।

মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৮জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন তাদেরকে অভিযান পরিচালনা করে এই কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচলনা করে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় ২লাখ মিটার কারেন্ট জাল এবং প্রায় ৩মন ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া দন্ডিত ব্যক্তিরা শিবালয় ও দৌলপুরের বিভিন্ন এলাকায় বসবাস করেন।

সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ১৮জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। দেশের স্বার্থে ইলিশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :