স্টাফ রিপোর্টার, ০৯ অক্টোরব।
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মানদীতে সৌখিন মৎস্য শিকারীদের বড়শিতে ১১ কেজি ওজনের বিশাল আকৃতির একটি চিতল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে হরিরামপুর উপজেলার পদ্মানদীর আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা ও সালেপুর এলাকার মধ্যবর্তী এলাকায় বিশাল আকৃতির ১১ কেজির চিতল মাছ ধরা পড়ে।
সৌখিন মৎস্য শিকারী সোনা মিয়া জানান,মঙ্গলবার বিকেলে আমি(সোনা মিয়া) ও লাল মোহন দাসসহ আমাদের গালা ইউনিয়নের ধুসুরিয়া এলাকার ৪-৫জন শখ করে হরিরামপুরের পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরতে যাই। এরপর সন্ধায় আজিমনগর ইউনিয়নের হাতিঘাটার পদ্মা নদীতে ৮০ থেকে ৯০টি বড়শি ফেলি। এরপর মধ্যরাতে বড়শিগুলো টানতে(ওঠাতে)থাকি এবং বেশকয়েকটি বড়শি টানার পর হঠাৎ করে একটি বড়শিতে ১১কেজির বিশাল চিতল মাছটি ধরা পড়ে। এরপর সকাল বেলা বাড়িতে ফিরে খাওয়ার জন্য সবাই মিলে মাছটি কেটে ভাগ করে নিয়ে যাই।
লাল মোহন দাস জানান,কাজের ফাঁকে সময় পেলেই ছোড়-বড় বড়শি নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। এ পর্যন্ত অনেক ছোট-বড় বিভিন্ন জাতের মাছ বড়শিতে ধরেছে। কিন্তু এতো বড় মাছ এর আগে বড়শিতে ধরি নাই। শুধু আমরা না, আমার জানামতে এতো বড় চিতল মাছ বড়শিতে কেউ ধরতে পারে নাই।মাছটি ধরার পর আমরা সবাই অনেক খুশি হইছি।আমাদের মাছের কথা শুনে আশপাশ এলাকার লোকজন বাড়িতে ভীর করছিল।পরে মাছটি ভাগাভাগি করে বাড়িতে নিয়ে রান্না করে পরিবারের লোকজনকে খেয়েছি।
এবিষয়ে হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো.নুরুল ইকরাম জানান, বড়শিতে এতো বড় চিতল মাছ ধরার খবরটি শুনে প্রথমে তো অবাক হয়েছি।পরে খোঁজ খবর নিয়ে দেখি সত্যিই ১১ কেজির বিশাল আকৃতির একটি চিতল মাছ ধরা পড়েছে। সত্যি বলতে এতো বড় আকৃতির চিতল মাছ ধরা বা শিকারের খবর খুব একটা শোনা যায় না। তার মধ্যে আবার বড়শিতে এতো বড় চিতল ধরছে।
Leave a Reply