স্টাফ রিপোর্টার, ১১ জুলাই।
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বীর্যের সাথে উদযাপন আসন্ন পবিত্র আশুরা উদযাপন এবং শততম শোক মিছিল উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরিফের আয়োজনে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জনসাধরণের জ্ঞাতার্থে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রেস ব্রিফিং করা হয়।
প্রেস ব্রিফিয়ে গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরিফের খাদেম শাহ আরিফুর রহমান বাবু ও শাহ শাহজাদা রহমান বাঁধন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গড়পাড়া দরবার শরিফের উদ্যোগে মানিকগঞ্জ শহরের শততম শোক মিছিল উদযাপিত হবে। এছাড়া গড়পাড়া ইমাম বাড়ীতে দেড়শতাধিক বছর ধরে পবিত্র মহররম পালিত হয়ে আসছে। ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ীর উদ্যোগে বের হওয়া শোক মিছিলে মানিকগঞ্জসহ আশপাশের অর্ধলক্ষাধিক ভক্ত-অনুসারীরা অংশ নেন।
উল্লেখ্য,রাজধানীর ঢাকার অদূরে মানিকগঞ্জ গড়পাড়া ইমাম বাড়ীতে ভাব-গাম্ভীর্যের সাথে দেড়শতাধিক বছর ধরে পবিত্র মহররম পালিত হয়ে আসছে।পবিত্র মহররম উপলক্ষে গড়পাড়া ইমাম বাড়ীতে ১০ দিনের ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মহররম মাসের প্রথম দিনেই ইমাম বাড়ীর দ্বার উন্মোচন করা হয় এবং প্রত্যেক দিন সকালে-সন্ধ্যায় মিলাদ, ফাতেহা, নেয়াজ, মার্সিয়া-মাতমের সঙ্গে ইমাম হোসেনের সততা ও ন্যায় নিষ্ঠার কথাও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।মানিকগঞ্জ, টাংগাইল, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী ও নাটোর জেলা থেকে দলে দলে কাসিরদল ইমাম বাড়ীতে জড় হতে থাকেন। পবিত্র আশুরার দিন জোহরের নামাযের পর পবিত্র নেয়াজ পর্ব সম্পন্ন করে শুরু হয় মূল মিছিলের প্রস্তুতি। এরপর “হায় হোসেন, হায় হোসেন” ধ্বনিতে গড়পাড়া ইমাম বাড়ী থেকে হাজার হাজার ভক্তদের সম্নয়নে শোক মিছিল বের করা হয়। শোক মিছিলে পবিত্র তাজিয়া তাবুত, সিপার, সম্মানিত দুলদুল আর কারবালার স্মৃতি বহনকারী হাজার হাজার লাল, সবুজ আর কালো নিশান সম্বলিত মিছিল মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বিকেলে উপস্থিত হয়।এরপর সেখানে ইঢতার করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন ভুক্ত-অনুসারীরা। পরে ইমাম হোসেন (আঃ) ও তাঁর সঙ্গীদের স্মরণে আলোচনা সভা শেষে কারবালার মহান শহীদগনের আত্নার প্রতি সন্মান প্রদর্শনের পাশাপাশি মুসলিম বিশ্বের মঙ্গল, কল্যান, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।
Leave a Reply