স্টাফ রিপোর্টার, ২৯ জুন।
মানিকগঞ্জে দলকে সুসংগঠন করতে এবং দলীয় কার্যক্রমকে এগিয়ে নিতে জেলা যুবলীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়।
এসময় জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনির সঞ্চালনায় জেলা যুবলীগের আহবায়ক সদস্য মাহবুবুল হক খান খালিদ, সৌমিত্র সরকার মনা, মনিরুল ইসলাম খান, সুবল সাহা, মাহাবুবুল আলম সুমন, জেলা যুবলীগ নেতা এ্যাডভোকেট দেওয়ান মতিন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক রাজা বলেন, যুবলীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের মাধ্যমে দল আরো সুসংগঠিত হবে এবং দলীয় কার্যক্রম এগিয়ে যাবে। পর্যায়ক্রমে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ করা হবে। এতে করে জেলার সকল ইউনিটের নেতাকর্মীরা তাদের কার্যক্রমে আরো সক্রিয় ভুমিকা পালন করতে পারবে।
Leave a Reply