1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

আ-লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপির আইফোন চু’রি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪০৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৪ জুন।

দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে নিজের ব্যবহৃত আইফোন খোয়ালেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

রোববার সন্ধায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সিংগাইর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটার সময় তার ব্যক্তিগত আইফোনটি খোয়া যায়।

এমপির ব্যক্তিগত সহকারী দেওয়ান মাহাবুবুর রহমান জানান,রোববার সন্ধায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হোন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান চলাকালে এবং কেক কাটার আগে তার ব্যক্তিগত আইফোনটি আর খোঁজে পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে কেউ ফোনটি চুরি করে নিয়ে গেছে। পরে ফোন চুরির বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্যের ফোন চুরির বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ ফোন উদ্ধারে চেষ্টা করছে এবং চোরকেও আটকের চেষ্টা করা হচ্ছে।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :