স্টাফ রিপোর্টার, ২০ জুন।
মানিকগঞ্জের শিবালয়ে মাদক সেবনের প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রসহ তিনজনকে মেরে দাঁত ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠেছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার(১৯জুন) বিকালে উপজেলার উথলী ইউনিয়নের মেহেদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে থানায় মামলা হয়েছে।
আহরা হলেন, মেহেদিপুর গ্রামের হায়াত আলীর ছেলে মাসিদুল ইসলাম(২৮), বছির উদ্দিনের ছেলে আশরাফুল আলম(২০) ও দশম শ্রেনীর ছাত্র সাকিবুল হাসান(১৬)।
আহত সাকিবুল হাসানের চাচা শফিকুল ইসলাম জানান, উথলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার রোকন উদ্দিন রিপনের ভাতিজা রাশেদুল ইসলাম মুরাদ এলাকার একজন চিহিৃত মাদক কারবারি। সে ও তার সহযোগিদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। সম্প্রতি মাদক সেবনের প্রতিবাদ জানায় সাকিবুল, আশরাফুল, মাসিদুল ও বজলুর রহমানসহ গ্রামের কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুরাদ ও তার সহযোগিরা। কিছুদিন আগে বজলুর রহমানকে মারধর করে তারা।এরপর ঈদ উল আজহার আগের দিন সন্ধ্যায় মুরাদের নেতৃত্বে ৬/৭ জন সাকিবুলকে মারধর করে। এসময় তার দাঁত ভেঙ্গে দেওয়া হয়।
ঈদের দিন সন্ধ্যায় মাসিদুল ইসলামের বাড়িতে হামলা করে মুরাদ ও তার সহযোগিরা।এসময় তাকে না পেয়ে তার বাবাকে মারপিট ও একটি অটোরিক্সা ভাংচুর করা হয়।
বুধবার(১৯ নভেম্বর)মাদক কারবারিদের শাস্তির দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ জমা দেওয়া হয় মানিকগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) কাছে।
অভিযোগ দেওয়ার কথা শুনে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক কারবারিরা।বুধবার বিকালে হামলা চালিয়ে মাসিদুল, আশরাফুল ও সাকিবুলকে বেধরক মারপিট করে অভিযুক্তরা। আহতদের দাঁত ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম হয়েছে।দ্রুত তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর রউফ সরকার জানান, মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply