1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আঃলীগ নেতার মৃত্যু।

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৬৪ বার পড়েছেন
Oplus_0
স্টাফ রিপোর্টার, ১৪ মে।
মানিকগঞ্জে ঘিওরে গলায় লিচুর বিচি আটকিয়ে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ মিয়া উপজেলার  ইউনিয়নের কলিয়া এলাকায় মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন বিষয়টি নিশ্চিত করেছন।
চেয়ারম্যান শামসুল আলম রওশন জানান, দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন আব্দুল মজিদ মিয়া। এসময় হঠাৎ করে একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। পরে তার পরিবারের সদস্য তাকে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় লিচুর বিচি আটকানোর কারনে শ্বাসরোধের তার মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :