1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সিংগাইরে শিশুকে ধর্ষণের অভিযোগে বখাটে গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৭৭ বার পড়েছেন
Oplus_0

স্টাফ রিপোর্টার, ৬ মে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে অশ্লীল ভিডিও দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ ওঠেছে। এঘটনায় অভিযুক্ত জনি ওরফে সম্রাটকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ মে) রাতে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে আটক করা হয়।এঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী। গত ৩ মে দুপুরে স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলো। পথে প্রতিবেশি জনি ওরফে সম্রাট আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে জোরপুর্বক ধর্ষণ করে।এসময় সে কান্নাকাটি করলে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়। ঘটনা দেখে ফেলে আরেকটি শিশু।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, শিশু ধর্ষণের তার মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত জনি পালিয়ে যাওয়ার সময় এসআই আজিজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :