আরফিন আহমেদ আপেল, ২২ নভেম্বর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার দুপুরে শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল-সমাবেশ জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডঃ মো.আজাদ হোসেন খান, এ্যাডঃ নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, মোঃ মোতালেব হোসেন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডঃ আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, মাসুদ পারভেজ, মাহাবুবুল আলম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, সদস্য সচিব এ্যাডঃ মোঃ রকিবুর রহমান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সাইদুর, যুবদল নেতা মোঃ ফজলুল করিম শামীম, রাশেদুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, কৃষক দল, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply