1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫১ বার পড়েছেন
স্টাফ রিপোটার
মানিকগঞ্জের শিবালয়ে সোমবার (১৬ ডিসেম্বর)  মহান বিজয় দিবস উপলক্ষে শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ এ বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক, শিবালয় উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি মোঃ নাসিরুদ্দিন  মহান মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, মুক্তিযুদ্ধের  চেতনা, বিজয়ের তাৎপর্য এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন শিবালয় উপজেলা  ছাত্রদল নেতা মোঃ আবু দাউদ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে টেন্ডারাবাজি, মাদক ও অনিয়ম-দূর্ণীতিবাজ সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করতে হবে। শিক্ষার্থীরা যেভাবে চায় সেভাবে প্রতিষ্ঠান চালাতে হবে। কোন ক্ষেত্রেই যেন কোন শিক্ষার্থী স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের স্বীকার না হয় সেদিকেও সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
আলোচনা সভার পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা ও স্থানীয় প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় শিবালয় উপজেলা ছাত্রদলের মোঃ জসীমউদ্দিন, মোঃ শিহাব ও মোঃ রবিনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :