1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৩ ডিসেম্বর।

মানিকগঞ্জে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সামনে থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি সমন্বিত ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সমন্বিত ভবনের মাল্টিপারপাস হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব ও প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা  রুশিয়া আক্তার ও প্রতিবন্ধী উন্নয়ন ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শুক্লা সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় শতাধিক প্রতিবন্ধী-অভিভবাকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :