1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নাশকতা মামলায় শিবালয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

নাশকতা মামলায় মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিদুজ্জামান তড়িৎ (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শিবালয় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ মহিদুজ্জামান তড়িৎ মহাদেবপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মহাদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্ট -এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় এবং অভিযানে আওয়ামমিলীগ নেতা মহিদুজ্জামান তড়িৎ গ্রেপ্তার হন। সকালে তাকে আদালতে পাঠানো হবে।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :