স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর।
মানিকগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ছাত্রদের ওপর হামলার মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক পূর্ণকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধায় সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর ফারুক পূর্ণ মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
পুলিশ জানান,গত ১৮ জুলাই সকালে মানিকগঞ্জ শহরের খালপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্র ও বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার পর বিএনপির শহরের দলীয় কার্যালয়ে যাওয়ার সময় জেলা বিএনপর সহ-সভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খানকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি করেন। এরপর ধারালো অস্ত্র ও লোহার রড, রাম দাসহ দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অন্যরা।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গত ৮ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাটভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালামসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২০জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ ১৫০ জনকে আসামী করে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খান মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় ওমর ফারুক পূর্ণকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রোববার আদালতে পাঠানো হবে।
Leave a Reply