1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

মাছের বরশিতে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৭ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ সেপ্টেম্ব।

মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর বাবা-মেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ধলেশ্বরী নদীর বায়রা খেয়াঘাট এলাকা থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধা করেন স্থাণীয়রা।

নিহতরা হলেন, সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর-জামালপুর এলাকার ব্যবসায়ী মহিদুর রহমান (৫০) ও তার মেয়ে রাফা আক্তার (১১)। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

এর আগে বুধবার সকালে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর বারাহিরচর খেয়াঘাটে স্কুল পড়ুয়া রাফা আক্তার সাঁতার শিখতে গিয়ে ডুবে যায়। এসময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুর রহমানসহ মেয়ে রাফা আক্তার পানিতে ডুবে নিখোঁজ হন।

স্থানীয় বায়রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জাহান জানান,বাবা-মেয়ে নিখোঁজের পর ফায়ার সার্ভিস, ডুবুরির পাশাপাশি স্থাণীয়রা উদ্ধার কাজে যোগ দেন। কিন্তু বুধবার সন্ধা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায় নি। এরপর বৃহস্পতিবার সকালে মাছ ধার বরশি দিয়ে উদ্ধার অভিযানে নামে স্থানীয়রা। পরে বারাহিরচর খেয়াঘাটে অদূরে বায়রা খেয়াঘাট এলাকা মাছ ধরার বরশিতে মহিদুর রহমান ও মেয়ে রাফার মরদেহ আটকে পড়ে। পরে স্থানীয়দের সার্বিক সহযোগীতা ফায়ার সর্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।

শিবালয় উপজেলার আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো.জাহিদুর রহমান জানান,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বারাহিরচর খেয়াঘাটে অদূরে বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান, মরদেহ উদ্ধারের খবর শোনার ঘটনাস্থলে এবং নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :