স্টাফ রিপোর্টার, ২৭ জুন।
মানিকগঞ্জে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারের মাধ্যমে এই রির্পোট প্রকাশ করা হয়।
পরিসংখ্যান ব্যুরো জানান,মানিকগঞ্জের সাতটি উপজেলায় মোট জনসংখ্যা ১৫লাখ ৫৮হাজার ২৫জন। এরমধ্যে গ্রামাঞ্চলের ১৩লাখ ২৮হাজার ৩৮৭জন, শহরে ২লাখ ২৯হাজার ৬৩৮জন, বস্তিতে ১৭০জন এবং ভাসমান অবস্থায় ২৩৫ জন লোক বসবাস করেন। তাছাড়া মানিকগঞ্জ জেলায় মোট জনসংখ্যার মধ্যে নারী ৮লাখ ৬হাজার ১৮জন, পুরুষ ৭লাখ ৫১হাজার ৯১২জন, হিজড়া ৯৮ জন। সে হিসেবে প্রতি ১০০জনে ৫১.৭৪জন নারী এবং ৪৮.২৬পুরুষ জনবসতি রয়েছে।
পরিসংখ্যানের তথ্যমতে,মানিকগঞ্জ সদর উপজেলায় ৩লাখ ৬৩হাজার ৮২৯জন, দৌলতপুরে ১লাখ ৬৭হাজার ৪২৫জন, ঘিওরে ১লাখ ৬২হাজার ৫০৯জন, সাটুরিয়ায় ১লাখ ৯৩হাজার ২০৬জন, শিবালয়ে ১লাখ ৮৭হাজার ৪৬২জন, সিংগাইরে ৩ লাখ ২৮ হাজার ১২৫ জন এবং হরিরামপুরে ১লাখ ৫৫ হাজার ৪৬৯ জন। এছাড়া বর্তমানে দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ৮কোটি ১৭লাখ ১২হাজার ৮২৪জন এবং নারী ৮কোটি ৩৩লাখ ৪৭হাজার ২০৬ জন। এছাড়া হিজড়া জনগোষ্ঠীর মানুষ রয়েছেন ১২৬২৯ জন।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মানিকগঞ্জ জেলায় জনসংখ্যার হার ছিল ০.৮০ শতাংশ। যা ২০২২ সালের শুমারিতে বৃদ্ধি পেয়ে ১.০০ শতাংশে পৌছিয়েছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী মানিকগঞ্জ জেলায় প্রতি বর্গ কিলোমিটারে জনবসতি ছিল ১১২৬জন। যা ২০১১ সালের আদমশুমারি অনুয়াযী ছিল ১০০৭ জন। তথ্য অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে বেড়েছে জনসংখ্যার ঘনত্বও। এছাড়া জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী মানিকগঞ্জ জেলার মোট জনসংখ্যার ৯১.০৪ শতাংশ মুসলিম, ৮.৯১ শতাংশ হিন্দু, ০.০৩ শতাংশ খ্রিস্টান, ০.০১ শতাংশ বৌদ্ধ, ০.০১ শতাংশ অন্যান্য ধর্মাবলম্বীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে ৯০৯ জন।
পরিসংখ্যানের তথ্যমতে,মানিকগঞ্জ জেলায় অবিবাহিত জনসংখ্যার ১৮.৭৫ শতাংশ নারী, ৩২.৫৯ শতাংশ পুরুষ এবং বিবাহিত জনসংখ্যার ৬৮.৮১ শতাংশ নারী ও ৬৫.৫৬ শতাংশ পুরুষ। এছাড়া মানিকগঞ্জ জেলার মোট স্বাক্ষরতার হার ৭১.১৭ শতাংশ। এরমধ্যে নারীদের মধ্যে স্বাক্ষরতার হার ৬৮.২২ এবং পুরুষদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৪.৩৭ শতাংশ। তাছাড়া ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে মোট ৬৯.৩৩ শতাংশ মানুষের নিজ ব্যবহারের মোবাইল ফোন রয়েছে এবং ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে মোট ৩৮. শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। মানিকগঞ্জ জেলায় সর্বমোট বাসগৃহের সংখ্যা ৪লাখ ৭৮হাজার ১৬৫টি।
মানিকগঞ্জের ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর উপমহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মিনার উদ্দীন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, মানিকগঞ্জ আঞ্চলিক পাসর্পোট অফিসের সহকারী পরিচালক অরুপ রতন চাকীসহ পরিসংখ্যান অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.তরিকুল ইসলাম।
Leave a Reply