নিজস্ব প্রতিবেদক, ১৭ নভেম্বর।
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সুপার এর কাছ ক্রেস্ট গ্রহণ করেন জেলার গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এই ক্রেস্ট প্রদান করেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানান,গত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা জেলার মাদকউদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষাসহ মাদক-চোরাচালান ও নাশকতা দমনে জিরো টলারেন্স নীতি বিবেচনায় জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হন।
ডিবি ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, পুলিশ সুপার স্যারের সার্বিক দিন-নির্দেশনা অনুযায়ী জেলার আইন শৃঙ্খলা রক্ষাসহ মাদক-চোরাচালান ও নাশকতা দমনে জিরো টলারেন্স নীতি কাজ করে যাচ্ছি এবং এই কাজ অব্যাহত থাকবে। শ্রেষ্ঠ মাদকউদ্ধারকারী ইনচার্জ মনোনীয় হওয়ায় পুলিশ সুপারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনও করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো।
Leave a Reply