1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ১৭ নভেম্বর।

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীয় হওয়ায় পুলিশ সুপার এর কাছ ক্রেস্ট গ্রহণ করছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এই ক্রেস্ট প্রদান করেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানান,গত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা জেলার সাতটি থানার মধ্যে  সর্বোচ্চ ২৪৭ টি গ্রেফতারি পরোয়ানা সাজা পরোয়ানা  তামিল, সর্বোচ্চ সংখ্যক মামলা তদন্ত নিষপত্তি, নিয়মিত মামলার ৮০ জন আসামী গ্রেফতার করে আদালতে সোপর্দ ও ২৮০ বস্তা সারসহ ট্রাক আটক এবং অন্যান্য বিষয় আইনশৃঙ্খলা বিবেচনা করে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, পুলিশ সুপার স্যারের সার্বিক দিন-নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। সদর থানায় আসা প্রত্যেক সেবাগ্রহীতাকে আনুযায়ী সেবা প্রদান করা হয়ে থাকে। আমি যতদিন সদর থানায় আছি, পুলিশ সপার স্যারের নির্দেশনায় আমার থানার প্রত্যেক পুলিশ কাজ করে যাবে। পুলিশ জনগণের বন্ধু সেটা আমরা কাজের মাধ্যমে পরিচয় দিতে চাই। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীয় হওয়ায় পুলিশ সুপারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনও করেন ওসি মোঃ মনির হোসেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :