1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাণিজ্যিক গাইড বইয়ে পাঠদান, সৃজনশীলতা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা জেলা জজের সাথে “দায়রা” কেন লেখা থাকে? পৌরসভার ছাগল হাটায় ত্রিশ পিস ইয়াবাসহ আজিজ আটক প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিটন-পিন্টু জুটি মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয় জয়ী খাদ্যে ভেজাল প্রতিরোধে যুগোপযোগী কঠোর আইন করা হবে-খাদ্যমন্ত্রী রিতা। সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মানবেন্দ্র বালো মানিকগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন আমেরিকায় অভিজ্ঞতায় কৃষ্ণপুরবাসীর সেবা করতে চান লাভলু মিয়া

জেলা জজের সাথে “দায়রা” কেন লেখা থাকে?

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

জেলা জজের সাথে “দায়রা” কেন লেখা থাকে?

অনেকে ভাবেন, জেলা জজ আর দায়রা জজ বুঝি দুইজন আলাদা লোক!
আসলে না, একই লোকের দুইটা পরিচয়।

০১- জেলা জজ কখন?
যখন তিনি দেওয়ানী মামলা করেন – জমি, টাকা, সম্পত্তি নিয়ে মামলা, তখন তিনি জেলা জজ।

০২- দায়রা জজ কখন?
যখন তিনি ফৌজদারি মামলা করেন – খুন, ডাকাতি, ধর্ষণের মতো বড় অপরাধের বিচার করেন, তখন তিনি দায়রা জজ।

কিন্তু “দায়রা” শব্দটা এলো কোথা থেকে?

এটা ব্রিটিশ আমলের শব্দ। ইংরেজিতে বলে “Session”। আগের দিনে ইংল্যান্ডে জজ সাহেবরা সারাবছর এক জায়গায় বসতেন না। বছরে কয়েকবার নির্দিষ্ট সময়ে বিভিন্ন শহরে গিয়ে বড় বড় ফৌজদারি মামলার বিচার করতেন। এই নির্দিষ্ট সময়ের বসাকেই বলা হতো Session। সেখান থেকেই Court of Session আর সেখান থেকে দায়রা আদালত।

মানে সোজা কথা,একই বিচারক সকালে দেওয়ানী মামলা করলে জেলা জজ,আর বিকালে ফৌজদারি মামলা করলে দায়রা জজ।

এইজন্য নামের প্লেটে লেখা থাকে “জেলা ও দায়রা জজ”- মানে তিনি জেলার দেওয়ানী আর ফৌজদারি দুইটারই প্রধান বিচারক।

খন্দকার সুজন হোসেন।
আইনজীবী জজ কোর্ট মানিকগঞ্জ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :