1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয় জয়ী খাদ্যে ভেজাল প্রতিরোধে যুগোপযোগী কঠোর আইন করা হবে-খাদ্যমন্ত্রী রিতা। সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মানবেন্দ্র বালো মানিকগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন আমেরিকায় অভিজ্ঞতায় কৃষ্ণপুরবাসীর সেবা করতে চান লাভলু মিয়া ড্রেনেজ ব্যবস্থা বিকল, ঘিওরে জনজীবনে ভোগান্তি ঘিওরে মাছ ধরতে গিয়ে স্টোক! পানিতে ডুবে যুবকের মৃত্যু মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদ গ্রেফতার মৌসুমের শুরুতেই সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

খাদ্যে ভেজাল প্রতিরোধে যুগোপযোগী কঠোর আইন করা হবে-খাদ্যমন্ত্রী রিতা।

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ১৯ নভেম্বর।

জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইন আরও যুগোপযোগী ও কঠোর করা হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।

বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। গতানুগতিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি দপ্তরকে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে আরও সক্রিয় হতে হবে।

খাদ্যে ভেজাল প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান আইনে পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান থাকলেও অসাধু ব্যবসায়ীদের জন্য তা যথেষ্ট প্রতিরোধক না। তাই অপরাধীদের আরও কঠোর শাস্তির আওতায় আনতে আইন যুগোপযোগী ও কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জের বিসিক শিল্পনগরী প্রসঙ্গে মন্ত্রী বলেন, অব্যবহৃত কারখানা ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর অবস্থা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে হবে। প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিতে হবে, যাতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা, বিশেষ করে মোটরসাইকেল ও সেলফি-সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সামান্য সমস্যার কারণে কোনো প্রকল্প দীর্ঘদিন আটকে রাখা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :